Thursday, March 19, 2026

তলানিতে ইডির পারফর্মেন্স গ্রাফ, জোরালো হচ্ছে বিরোধীদের অভিযোগ

Date:

Share post:

১৭ বছরে দায়ের মোট ৫৪২২ মামলা, কিন্তু দোষী সাব্যস্ত মাত্র ২৩। মঙ্গলবার ইডি সম্পর্কে এমনই আশ্চর্যজনক তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chowdhury)। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান, গত ১০ বছরে আর্থিক তছরুপের ঘটনা সবথেকে বেশি প্রকাশ্যে এসেছে ২০২০-২০২১ অর্থবর্ষে। দায়ের হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭০২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এর মধ্যে ৯৯২ মামলায় চার্জশিট দাখিলের ফলে উক্ত ২৩ জনের থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ৮৭০ কোটি টাকা। আর ইডির বিরুদ্ধে (Enforcement Directorate) কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

গত শনিবারই স্কুল শিক্ষক নিয়গে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। আপাতত তিনি ইডির হেফাজতেই রয়েছেন। অন্যদিকে একাধিক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টানা জেরার মুখে পড়তে হচ্ছে কংগ্রেসের (Congress) হাই কম্যান্ডকেও। যদিও আন্তর্জাতিক মাদক ও অর্থ পাচার প্রতিরোধের জন্য ইডিকে আনা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই পরিধি বাড়ে।
ইডির এমন পারফরম্যান্স গ্রাফ দেখে কটাক্ষ করছে বিরোধীরা। তাদের দাবি বর্তমানে কেন্দ্রীয় সরকারের ‘অস্ত্র’ ইডি ও সিবিআই। আর তাদেরই এমন অবস্থা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই-কে দিয়ে বিরোধীদের হেনস্থা করে বলে অভিযোগ করেন। একই সঙ্গে মমতা বলেন, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার সহ বিভিন্ন মামলার তদন্ত দীর্ঘদিন পরেও শেষ করতে পারেনি সিবিআই। ইডি-র বিরুদ্ধেও দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে। এবার বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নিজেই।

আরও পড়ুন- চিনের উপর চাপ বাড়াতে লাদাখ সীমান্তে S-400 মিসাইল বসাচ্ছে ভারত

 

spot_img

Related articles

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...