Monday, May 18, 2026

অর্পিতার ফ্ল্যাটে যেতাম প্রমাণ দিতে পারলে ইস্তফা দেব: দিলীপকে পাল্টা সৌগত

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি টাকা ও বিপুল সোনার গয়না উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। আর এই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। দাবি করেন, অর্পিতার ওই ফ্ল্যাটে যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy)। দিলীপের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন সৌগত। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন, যদি দিলীপ ঘোষ তা প্রমাণ করতে পারেন তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেব।

দিলীপের মন্তব্যের পাল্টা তোপ দেগে এদিন সৌগত রায় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “প্রথমত অর্পিতা মুখোপাধ্যায়কে আমি চিনি না। তাই তাঁর যে ওই আবাসনে কোনও ফ্ল্যাট আছে, তা আমার জানার কথা নয়। রথতলার ক্লাব টাউন আবাসনে যে ফ্ল্যাটটি আমার বলা হচ্ছে, তা আমার নয়। একজন প্রোমোটার কামারহাটি পুরসভার চেয়ারম্যান মারফত আমাকে অফিস হিসেবে ব্যবহারের জন্য দিয়েছে। আমি ওই আবাসনে থাকি না, একটি অফিস রয়েছে মাত্র। আর আমার অফিসটি ব্লক-২তে, আর খবর নিয়ে জানলাম অর্পিতার ফ্ল্যাটটি ব্লক-৫-এ।”

একই সঙ্গে দিলীপের মন্তব্যের পাল্টা দিয়ে তিনি জানান, “আমি আমার কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি। কিন্তু দিলীপ ঘোষ আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অসত্য। উনি যদি প্রমাণ করতে পারেন যে, আমি অর্পিতার ফ্ল্যাটে যেতাম বা কখনও গিয়েছি, তা হলে আমি সাংসদ পদ ছেড়ে দেব।”


Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...