Wednesday, June 3, 2026

সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Date:

Share post:

অবিরাম বৃষ্টির মধ্যেই দোসর ভূমিকম্প। সাতসকালেই কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পনের তীব্রতা অতটা না অনুভূত হলেও কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। যদিও ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

আরও পড়ুন:সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি

জানা গিয়েছে, এদিন সকাল ৮টার একটু আগেই ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেল অনুযায়ী, এদিন কম্পনের মাত্রা ছিল ৫.৫৷ শিলিগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে এই কম্পন অনুভূত হয়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে অনবরত বৃষ্টিতে উত্তরবঙ্গে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ধসের আশঙ্কাও করা হচ্ছে। এরই মাঝে ভূমিকম্প চিন্তা বাড়িয়েছে উত্তরবঙ্গবাসীর।

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...