Sunday, February 15, 2026

বদলির ক্ষেত্রে এসএসসি আইনে বড় বদল, খুশি বদলিপ্রার্থীরা

Date:

Share post:

বদলির ক্ষেত্রে এসএসসি আইনে (SSC) পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আগের নিয়ম অনুযায়ী, চাকরির মেয়াদকাল ৫ বছরের কম হলে বদলির আবেদন করা যেত না। এমনকী, শারীরিক অসুস্থতা থাকলেও কোনও বিশেষ সুবিধা পাওয়া যেত না। সোমবার, এই আইনের বদল করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajshekar Mantha)। এসএসসির আইন ১৯৯৭ সালের আইনের ১০ বি ধারায় ৫ বছরের কম চাকরির অভিজ্ঞতায় বদলির সুযোগ ছিল না। ২০১৭-এ হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার পরেও নিয়ম বহাল থাকে। কিন্তু এবার সেই আইন বদল হল। ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন বিচারপতি।

বর্ধমান আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হামিদা খাতুনের (Hamida Khatun) মামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। ২০১৯-এ চাকরিতে তিনি যোগ দেন। ৪০০ কিলোমিটার পথ যাতায়াত করতে হয় তাঁকে। স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে হামিদার। এত দীর্ঘ পথ প্রতিদিন যাতায়াত করা তাঁর পক্ষে উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

গতবছর ২৪ অগাস্ট হামিদা বদলির জন্য আবেদন করেন তিনি। কিন্তু আইনের দোহাই দিয়ে তা বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন হামিদা। সঙ্গে পান সুদেষ্ণা বেরা, মাফুজা খাতুন-সহ অনেকেই। সেই মামলায় সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “অসুস্থতা কী ডাকবিভাগে বলে আসে? যে কোনও সময় যে কেউ অসুস্থ হতে পারেন।“ ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

 

 

 

spot_img

Related articles

বিধানসভা ভোটের আগেই বিপদে ভিক্টর! কংগ্রেস নেতার নামে বিষ্ফোরক অভিযোগ স্ত্রীর

রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন অভিযোগের মুখে উত্তর দিনাজপুরের দলবদলু কংগ্রেস নেতা আলি ইমরান রমজ (Ali...

তারেকের শপথে অনুপস্থিত মোদি! প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা

সেজে উঠছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথের আগে বৈদেশিক সম্পর্ককেও হাতে রাখছেন তারেক রহমান (Tarique Rahman)।...

প্রেমের ‘খলনায়কে’র ক্ষমাপ্রার্থনা: ভ্যালেন্টাইনস ডে-তে অপ্রত্যাশিত স্বীকারোক্তি দিলীপ তাহিলের

ভ্যালেন্টাইনস ডে মানেই গোলাপ, চকলেট আর “আই লাভ ইউ”-এর বন্যা। কিন্তু এ বছরের ভালোবাসার মরশুমে হঠাৎই এক চমক!...

সূর্য-সলমনদের মহারণের আগেই ২২ গজে পাক বধ, দাপুটে জয় ভারতীয় মহিলাদের

টি২০ বিশ্বকাপে (Men’s T20 World Cup) মহারণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান(India vs Pakistan)। মেগা ম্যাচের কয়েক ঘণ্টা...