Thursday, June 4, 2026

পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশির সম্ভাবনা ইডির

Date:

Share post:

পার্থ-অর্পিতাকে আদালতে তোলার আগে বুধবার সকাল থেকেই তৎপরতা তুঙ্গে ইডির। এদিন সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডির ৬টি গাড়ি বেরিয়ে যায়। ইতিমধ্যেই বীরভূমে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই শান্তিনিকেতনে পৌঁছবেন তাঁরা। ইডি সূত্রের খবর, পার্থর শান্তিনিকেতনের একাধিক বাড়িতে তল্লাশি চালাতে পারে তারা। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন:পার্থ বান্ধবী অর্পিতার মাধ্যমেও শয়ে শয়ে চাকরির সুপারিশ, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

ইডি-র একটি টিম মঙ্গলবার রাত থেকেই শান্তিনিকেতনে পৌঁছে যান।  শান্তিনিকেতনের ফুলডাঙায় একটি সুসজ্জিত বাগানবাড়ি রয়েছে, যার নাম ‘অপা’। এই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছে ইডি। এছাড়াও শান্তিনিকেতনে আরও দুটি বাড়ি ও একটি গেস্ট হাউস রয়েছে পার্থর বলে দাবি ইডির। সেখানে কি বুধবার তল্লাশি অভিযান চালাবে ইডি?মিলবে আরও টাকা? সেই জল্পনা এখন তুঙ্গে।

অন্যদিকে, ইতিমধ্যে ইডির একটি টিম বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...