Sunday, March 15, 2026

দুই জমানায় মন্ত্রী বাবা-ছেলে, উত্তরবঙ্গে বিরল: শপথ নিয়ে বললেন উদয়ন

Date:

Share post:

বাবা ছিলেন বাম জমানায় দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা, দীর্ঘদিনের মন্ত্রী। প্রয়াত কমল গুহর (Kamol Guha) পুত্র উদয়ন গুহ (Udayan Guha) এখন তৃণমূলে। এবার তিনি প্রথমবার মন্ত্রী হলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব গিয়েছে তাঁর হাতে। বুধবার, রাজভবনে শপথ নেওয়ার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে এই দৃষ্টান্ত বিরল। বাবা-ছেলে দুই জমানায় মন্ত্রী। তাঁকে কাজের সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান উদয়ন।

২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভার নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এবার উত্তরবঙ্গ উন্নয়নের ভার দিনহাটার বিধায়কের হাতেই দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে সংগঠন মজুবত করার জন্য এর আগেও পদক্ষেপ করে শাসকদল। এবার, উত্তরবঙ্গের নেতা-বিধায়ককে মন্ত্রিত্ব দিয়ে সেই কাজ আরও পোক্ত করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বেজায় চটলেন সুন্দর পিচাই, তবে কি কর্মী ছাঁটাইয়ের পথে গুগল? জল্পনা তুঙ্গে!

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...