Saturday, March 14, 2026

কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রেনুকা

Date:

Share post:

বুধবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বার্বাডোজের (Barbados) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রেনুকা সিং (Renuka Singh)। বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। রেনুকাই প্রথম ভারতীয় পেসার, যিনি পূর্ণ সদস্যের জাতীয় দলের বিরুদ্ধে একই টি-২০ সিরিজে একাধিক বার চার উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন।

বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার আগে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেন রেনুকা। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার বার্বাডোজের বিরুদ্ধে আবার ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন ভারতীয় পেসার। কমনওয়েলথ গেমসে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

বুধবার কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নেমে ১৬২ রান করে হরমনপ্রীত কৌরের দল। জবাবে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় বার্বাডোজের ইনিংস। ১০০ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:India Team: স্বস্তির খবর ভারতীয় দলে, ভিসা সমস্যা কাটল দ্রাবিড়-রোহিতদের

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...