Sunday, March 15, 2026

দিদি হ্যায় তো মুমকিন হ্যায়…! মন্ত্রিত্ব পেয়ে আত্মবিশ্বাসী পার্থ

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে টানা তিনবারই বিধায়ক। বিশেষ করে একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে যখন কেন্দ্রের পাওয়ার আর মানির জোরে যখন দল বিজেপি দল ভাঙানোর খেলায় মত্ত, তখনও টলানো যায়নি পার্থ ভৌমিককে। কোনও প্রলোভনে পা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে তৃণমূলের ছাতারতলায় থেকে লড়াই করেছেন। ভেঙে যাওয়া ব্যারাকপুর শিল্পাঞ্চলের সংগঠনকে তিলে তিলে সতেজ করেছেন। দল তার ফলও পেয়েছে। এহেন পার্থ ভৌমিক এবার রাজ্যের মন্ত্রী হয়েছেন। গুরুত্বপূর্ণ সেচ ও জলসম্পদ দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি।

আজ, বৃহস্পতিবার সল্টলেকে নিজের দফতরে গিয়ে দায়িত্ব ভার বুঝে নেন পার্থ ভৌমিক। প্রথমবার মন্ত্রিত্ব পেয়ে পার্থর প্রতিক্রিয়া, আগে তিনি দলের হয়ে একটি ছোট্ট পরিসরে কাজ করতেন। এখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করে যে গুরুদায়িত্ব দায়িত্ব তাঁকে দিয়েছেন, সেটা নিজের একশো শতাংশ দিয়ে সততার সঙ্গে পালন করবেন। মুখ্যমন্ত্রী কাজের যে রূপরেখা তৈরি করে দেবেন সেটা কার্যকরী করাই তাঁর মুখ্য কাজ হবে। কাজের মধ্যেই মুখ্যমন্ত্রীর ভরসার মর্যাদা দিতে চান পার্থ ভৌমিক।

প্রথমবারের জন্য মন্ত্রিত্ব পেয়ে কতটা উচ্ছসিত তিনি? এ প্রশ্নের উত্তরে পার্থ ভৌমিক বলেন, ‘‘২০২১-এ ভোটের ফল ঘোষণার দিনটি ছিল আমার জন্য ছিল সবচেয়ে বেশি আনন্দের। যখন বহিরাহগত ও গদ্দারদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের উপরই ভরসা রেখেছিলেন।”

রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক হিসেবে তিনি অভিজ্ঞ, সফল। কিন্তু মন্ত্রী হিসেবে তিনি একেবারেই নতুন। এ ক্ষেত্রে পার্থর বক্তব্য, সেচ দফতরের আগের মন্ত্রী সৌমেন মহাপাত্র যে রূপরেখা তৈরি করে রেখেছিলেন তিনি ওনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। তাঁর থেকে গাইডলাইন নেবেন। তাঁর ছেড়ে যাওয়া কাজ সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। আর মাথার উপর তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই কোনও চিন্তা নেই। দিদির নির্দেশে সবকাজ সঠিকভাবে সামলে নেবেন আত্মবিশ্বাসী পার্থ ভৌমিক। দিদি হ্যায় তো মুমকিন হ্যায়…!

আরও পড়ুন- প্রতিবাদ অস্ত্রেই সংসদে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা মমতার

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...