Sunday, April 12, 2026

যোগী সরকারের আই ওয়াশ! রাখি উপলক্ষ্যে উত্তরপ্রদেশে মহিলাদের বাসে ফ্রি রাইড

Date:

Share post:

নারী নির্যাতনে (Women Harrasment) যে রাজ্যের নাম সবার প্রথমে, সেই উত্তরপ্রদেশের রাজ্য সরকারের আই ওয়াশের চেষ্টা। হাথরস, উন্নাওয়ের মতো মহিলাদের উপর চরম নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা উত্তরপ্রদেশ সরকারের। রাখি উৎসব (Raksha Bandhan) উপলক্ষ্যে দুদিন মহিলাদের বাস ভাড়া মকুব (Bus Fare) করার ঘোষণা করা হয়েছে। তবে শুধু উত্তরপ্রদেশই নয়, একই ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকারও।

সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উৎসব চলাকালীন ৪৮ ঘণ্টার মধ্যে বাসে চড়লে ভাড়া দিতে হবে না মহিলাদের। আগামী ১০ অগাস্ট রাত ১২টা থেকে ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। পাশাপাশি যোগী সরকারের তরফে আরও জানানো হয়েছে, ১০ থেকে ১২ অগাস্ট দিল্লি, আগ্রা, কানপুর-সহ একাধিক শহরে অতিরিক্ত বাস পরিষেবা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দফতরের নির্দেশিকার পরই জোরকদমে ময়দানে নেমে পড়েছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাস পরিষ্কার করার কাজও। মহিলা যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- কুয়োয় মরণঝাঁপ মায়ের, প্রাণ গেল ১ মাসের শিশু-সহ ৪ সন্তানের

প্রতি বছরই রাখি উৎসব উপলক্ষে ২৪ ঘণ্টার জন্য় এই ছাড় দেয় উত্তরপ্রদেশ সরকার। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। তবে উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, নারী সুরক্ষার সময়সীমা কী মাত্র ৪৮ ঘণ্টা? আগামী দিনে তাদের নিরাপত্তার বিষয়টি যোগী সরকারের মাথায় থাকলেই ভালো।

 

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...