Saturday, May 16, 2026

রবিবার কমনওয়েলথে ভারতের সোনা জয়ের হ‍্যাটট্রিক, সোনার পদক জয় এল্ডহোস পল-নীতু-অমিত পঙ্ঘলের

Date:

Share post:

২০২২ কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) আরও এক সোনালি ইতিহাস রচনা করল ভারত (India)। রবিবার পুরুষদের ট্রিপল জাম্পে প্রথমবার সোনা জয় ভারতের। কমনওয়েলথ গেমসে ট্রিপল জাম্পে সোনা জিতে  নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট এল্ডহোস পল। রবিবার ১৭.০৩ মিটার জাম্প দিয়ে গোটা বিশ্বকে চমকে দিলেন তিনি।

রবিবার অ্যাথলেটিক্স থেকে আরও দু’টি পদক ঘরে তুলল ভারত। ট্রিপল জাম্পে সোনা এবং রুপো দু’টিই পেলেন ভারতের ক্রীড়াবিদরা। সোনা জিতলেন এল্ডহোস পল। রুপো পদক পেলেন আবদুল্লা আবুবাকের।

এদিন গেমসে ট্রিপল জাম্পে প্রথম প্রয়াসটি খারাপ হয় এল্ডহোস পলের। মাত্র ১৪.৬২ মিটার লাফান তিনি। তবে দ্বিতীয় প্রয়াস থেকে দুরন্ত ক‍ামব‍্যাক করেন তিনি। দ্বিতীয় প্রয়াসে পারফরম্যান্সের উন্নতি হতে শুরু করে এল্ডহোস পলের। ১৬.৩০ মিটার লাফান তিনি। তৃতীয় প্রয়াসে ১৭.০৩ মিটার লাফান এল্ডহোস পলের । ব‍্যাস তাতেই বাজিমাত। সেটিই সোনা এনে দিয়েছে তাঁকে। তবে আবদুল্লা বরং কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছিলেন। তবে পঞ্চম প্রয়াসে তিনি ১৭.০২ মিটার লাফান। তাতেই রুপো নিশ্চিত হয়ে যায় তাঁর।

অপরদিকে বক্সিং থেকেও সোনার পদক ঘরে তুলল ভারত। বক্সিং থেকে মেয়েদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন নীতু ঘানঘাস। পুরুষদের ৫১ কেজি বিভাগে সোনা জয় অমিত পঙ্ঘলের।

এদিনের প্রথম লড়াইয়ে ৪৮ কেজি বিভাগে ইংল্যান্ডের ডেমিস-জেড রেজস্তানকে ৫-০ পয়েন্টে হারান নীতু। পরের ম্যাচেই নেমেছিলেন অমিত পঙ্ঘল। তিনি ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে একই ব্যবধানে হারিয়েছেন। দুই খেলোয়াড়ই দাপটে জয় পেলেন এদিন।

আরও পড়ুন:১৬ বছরের অপেক্ষা, কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয় ভারতের মহিলা হকি দলের

 

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...