Thursday, May 14, 2026

স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় ফের জঙ্গি হানায় বলি পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগে ফের অশান্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে,তিনি বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের বান্দিপোড়া এলাকায়।  এই ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন:ফিরল লখিমপুরের স্মৃতি! গুজরাটে বিধায়কের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৬

পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম মহম্মদ আমরেজ। তাঁর বাড়ি বিহারে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান।তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আবারও জঙ্গিদের হানায় প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের।

প্রসঙ্গত, বুধবার উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতার দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো যায় ২০১৯ সালের ভয়াবহ জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কিন্তু পরপর দু’দিন জঙ্গি হামলায় ঘুম কেড়েছে প্রতিরক্ষামন্ত্রকের।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...