Thursday, May 14, 2026

১১ হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এলো রাজ্যের কাছে

Date:

Share post:

রাজ্যের (West Bengal) তিন জেলায় বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগারো হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। পশ্চিম মেদিনীপুরের শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার শিল্পদ্যোগীদের নিয়ে আয়োজিত সিনার্জি কনক্লেভে (Synergy Conclave) এই বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে নবান্ন (Nabanna)  থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। এর মধ্যে তিন জেলায় বৃহৎ শিল্পে আট হাজার ২০০ কোটি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দুই হাজার ৮৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে শিল্পদ্যোগীদের চার হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে এক দশমিক আট একর জমির উপরে একটি গোল্ড হাব(Gold Hub) তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। সব মিলিয়ে তিন জেলার ৫০০ জনেরও বেশি শিল্পোদ্যোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁদের ১০৯টি ছাড়পত্র দেওয়া হয়েছে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...