Wednesday, April 29, 2026

বহুচর্চিত চন্দ্রনাথ ‘মোদি সেনা’! নিজেই ফাঁস করলেন পরিচয়

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়ি গিয়ে দেখা এবং সাদা কাগজে প্রেসক্রিপশন, এরপরে সংবাদমাধ্যমে নিজের বিবৃতি- গত কয়েকদিনে সংবাদমাধ্যমে বহুচর্চিত নাম ডা: চন্দ্রনাথ অধিকারী (Dr. Chandranath Adhikari)। দুবছর আগেই তিনি ‘মোদি সেনা’ প্রাইভেট গ্রুপে নাম লিখিয়েছেন। ‘মোদি সেনা’ নামে ওই ক্লোজড গ্রুপের সদস্য সত্তর হাজার ছশো জন। চন্দ্রনাথের ফেসবুক পোস্ট অনুযায়ী, বামপন্থীরা তাঁর চক্ষুশূল। NRC ইস্যুতেও পুরোপুরি মোদি-অমিত শাহকে সমর্থন জানিয়েছেন চন্দ্রনাথ। এই খবর প্রকাশ হওয়ার পরেই অবশ্য নিজের ফেসবুক পেজটি লক করেছেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা: চন্দ্রনাথ জানিয়েছেন, “ব্যক্তি আমি ও ডাক্তার আমি এক নয়”। তাঁর পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হওয়ার কারণেই তিনি ফেসবুক প্রোফাইল ‘লক’ করেছেন। চন্দ্রনাথের মতে, তাঁর রাজনৈতিক পরিচয় তিনি ভারতীয়।

SSKM হাসপাতাল ফেরানোর পরদিনই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়ি গিয়ে পরীক্ষা করে তাঁকে বেড রেস্টের পরামর্শ দেন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এরপরই ১৮০ ডিগ্রি ঘুরে চিকিৎসক চন্দ্রনাথ করেন, জোর করে তাঁকে ওই কথা লিখিয়ে নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ ছিল, বোলপুর হাসপাতালের সুপার তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়। এবার চন্দ্রনাথের রাজনৈতিক পরিচয় এই বিতর্কে নয়া মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।

Related articles

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...

সাত সকালেই চেতলায় বুথ পরিদর্শন, কমিশনের বিরুদ্ধে সরব মমতা

দ্বিতীয় দফায় ভোটে ফোকাসে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো...

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...