Saturday, April 4, 2026

দলীয় নেতাদের গ্রেফতারিতে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাবে বিতর্কিত মন্তব্য কল্যাণের

Date:

Share post:

দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে একের পর এক আক্রমণ করছে বিরোধীরা। আর জেরেই বিতর্কিত মন্তব্য করলেন শ্রীরামপুরে তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। শনিবার, এক সভায় তিনি বলেন, “আমার আগে কখনও মনে হয়নি। এখনই মনে হচ্ছে। ‘বদলার বদলে বদলা চাই’ এটাই করা উচিত ছিল।” এই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

২০১১ ক্ষমতায় আসার আগে তৃণমূল সুপ্রিমোর স্লোগান ছিল “বদলা নয়, বদল চাই”। সেই কথা উল্লেখ করেই এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে ক্ষমা করবেন মমতাদি। আমি বলে ফেললাম। আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক অন্যান্য বিরোধী দল নয়।” কল্যাণের বক্তব্য, “আপনার অনেক বড় মানসিকতা। আপনার হৃদয় অনেক বড়। তাই বলেছিলেন, বদলা নয়, বদল চাই। কিন্তু আজ যেভাবে সিপিএম (CPIM), বিজেপি (BJP), কংগ্রেস, (Congress) নোংরামি করছে, আমাদের সেই দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা নিতে হবে।” এরপরেই তৃণমূল সাংসদ যোগ করেন, “ভবিষ্যতে যদি কোনও বিধায়ক-সাংসদ বা জনপ্রতিনিধির উপর হামলা হয়, আমরা আর আমাদের কন্ট্রোল করে রাখতে পারব না। আমাদের কর্মীরাও সজাগ।”

তবে এদিন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) থেকে শুরু করে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)- সবাই কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীদের দিকে। তাঁদের মতে, বিরোধীরা এত কুরুচিকর আচরণ করার জন্যেই কেউ কেউ ধৈর্য হারিয়ে ফেলছেন।

আরও পড়ুন- দলীয় নেতাদের বিতর্কিত মন্তব্য, ধৈর্য ধরে সংযত থাকার বার্তা ফিরহাদের


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...