Saturday, May 30, 2026

বিজেপি ও সিপিএম প্ররোচনা দিচ্ছে, তৃণমূল এটা সহ্য করবে না: সরব সৌগত

Date:

Share post:

অনুব্রতর গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে(TMC) বদনাম করতে উঠে পড়ে লেগেছে বাম-বিজেপি দুই পক্ষই। চলছে গুড়-বাতাসা বিলি। এই ঘটনার বিরুদ্ধেই শনিবার বাম ও বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই দুই দল প্ররোচনা দিচ্ছে। কোনরকম অশান্তি হলে তার তাই কিন্তু বর্তাবে এদের উপরেই।

শনিবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, দুলাল রায়, ত্রিদিব ভট্টাচার্যের মতো নেতৃত্বরা বিরোধীদের তোপ দেগে বলছেন, “গুড় বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম পড়বে।” তাদের এই বক্তব্যের বিরোধিতা করলেও সৌগত রায় স্পষ্ট জানান, “যেভাবে সিপিএম এবং বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষে সহ্য করা মুশকিল। সিপিএম বিজেপি যদি তাদের কর্মীদের সতর্ক না করে তাহলে অশান্তি হবে । সেক্ষেত্রে দায় ওদেরই থাকবে।” একই সঙ্গে তিনি বলেন, “দুজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তার জন্য ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর! তৃণমূলের লোকেরা কেন এটা সহ্য করবে। তৃণমূলকে দোষারোপ না করে যারা প্ররোচনা দিচ্ছে তাদের সতর্ক হওয়া উচিত।”

এর পাশাপাশি সরাসরি ইডি-সিবিআইকে তোপ দেগে সৌগত বলেন, “কেন্দ্রীয় সরকার বা বিজেপির লক্ষ্যই হলো মানুষের সামাজিক সম্মান নষ্ট করা। ওরা কাউকে শাস্তি দিতে পারে না। ইডির সাফল্য ০.৫ শতাংশ। সিবিআই মাত্র ১ শতাংশ।” সৌগত স্পষ্টভাবে বুঝিয়ে দেন, শুধুমাত্র সম্মানহানি করতে সামান্য বিষয়ে বাড়াবাড়ি করছে কেন্দ্রীয় সংস্থা। আরো বলেন, “যে মামলা অনুব্রতকে গ্রেফতার করেছে তার কোনও ভিত্তি নেই। সিবিআই প্রমাণ দিক অনুব্রতর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে?”

আরও পড়ুন- দলীয় নেতাদের গ্রেফতারিতে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাবে বিতর্কিত মন্তব্য কল্যাণের

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...