Sunday, February 1, 2026

টুইটে ঐক্যের বার্তা মমতা-অভিষেকের, আজ মধ্যরাতে ফেসবুক লাইভ অভিষেকের

Date:

Share post:

রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence day)। তার আগেই টুইটে একতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আজ রাত বারোটায় ফেসবুক লাইভে (Facebook Live) আসবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগে তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতাকর্মীরা।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন,
“আমরা, ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক, রীতি ভিন্ন। কিন্তু আমরা এক। দেশের প্রতি আমাদের ভালোবাসা বেঁধে রেখেছে আমাদের। ভারতের প্রতি আমাদের টান ঐক্যবদ্ধ করেছে আমাদের। ভারতের ৭৫ বছর স্বাধীনতা পূর্তিতে মাতৃভূমির প্রতি আমাদের টানটা বাড়িয়ে তুলি। শপথ নিই, এই মাতৃভূমিকে রক্ষা করব। আমি আপনাদের এই নিয়ে নিজেদের মত জানানো আমন্ত্রণ জানাই। কী ভাবে নিজের এই মহান দেশের সঙ্গে সংযোগ রক্ষা করেন আপনি?”

নিজের টুইটার হ্যান্ডেলের তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“আসুন, একটু ভেবে দেখি। আমরা এই দেশের বাসিন্দা। আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক এবং রীতি সবই আলাদা। কিন্তু আমরা ঐক্যবদ্ধ, কী ভাবে? উত্তরটা হল, মাতৃভূমির প্রতি আমাদের টান। দেশের প্রতি এই টানই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে।”

তিনি আরো লেখেন,
“ভারতের প্রতি আমাদের টানই শক্তিশালী করেছে আমাদের। প্রতিশ্রুতি দিচ্ছি, এই পবিত্র সংযোগ আমরা আরও মজবুত করব। আমরা চাই, ভারতবাসী এই নিয়ে তাঁদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন। এই দেশের সঙ্গে কী জুড়ে রেখেছে আপনাদের?’’

শনিবারই নিজের হ্যান্ডেলের DP বদল করেছেন মমতা ও অভিষেক। আজ অভিষেক রাত্রে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূলের নেতাকর্মীরা।

spot_img

Related articles

বাজেটকে ‘অন্ধ’ হতে হয়: বাংলা-বিরোধী বাজেটের ব্যাখ্যা দিতে হিমশিম বঙ্গ বিজেপি

বাংলার মানুষের উপর ভিন রাজ্যে গেলেই অত্যাচার। একের পর এক প্রকল্পে টাকা বন্ধ করে বাংলার প্রতি বিজেপির বঞ্চনায়...

বৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে রবিবারই...

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...