Thursday, June 4, 2026

বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম‍্যাচ

Date:

Share post:

বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম‍্যাচ। রবিবার বিকেলে নিজেদের ক্লাব ম‍াঠে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ছিল বাগান ব্রিগেডের। ডুরান্ডের আগে শেষ প্রস্তুতি ম‍্যাচ ছিল প্রীতম কোটাল, জনি কাউকোদের। কিন্তু তা ভেস্তে গেল বৃষ্টির জন‍‍্য। মাঠে এদিন এসেও ফিরে যায় এটিকে মোহনবাগান ফুটবলাররা।

 

সকাল থেকে অবিরাম বৃষ্টি। সামনেই ডুরান্ড কাপ। এত বৃষ্টিতে মাঠের অবস্থাও খুব ভাল নয়। এর মধ্যে যে কোনও সময় চোট পেয়ে যেতে পারেন দলের যে কোনও তারকা ফুটবলারা। সেই কথা মাথায় রেখেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়ার কথা ছিল আজকের ম্যাচ। ডুরান্ডের আগে এই ম্যাচেই নতুন ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পেতে পারতেন এটিকে মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দো। তবে বৃষ্টিতে ভেস্তে গেল সবটাই।

মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে মহামেডানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছিল মোহনবাগান। জনি কাউকো জোড়া গোল করে জিতিয়েছিলেন দলকে।

আরও পড়ুন:এআইএফএফ-এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সুনীল

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...