Thursday, May 14, 2026

৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন আইপিএস অফিসার

Date:

Share post:

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। ওইদিন রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। ৭৫ তম স্বাধীনতা দিবসে রাজ্যের ১১ জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে। দু’টি বিভাগ, ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউসস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’-এ ভাগ করা হয়েছে এই পদককে।

‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’  দেওয়া হবে চার জন আইপিএস অফিসারকে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য, এডিজি সিআইডি আর রাজশেখরণ, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল কুমার চৌধুরী।

এছাড়াও ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পাবেন সাত জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া, কলকাতা পুলিশের ডিসি নর্থ জয়িতা বসু এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন।1

আরও পড়ুন- সেটিং কটাক্ষে বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দিলেন মমতা


 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...