Monday, May 25, 2026

১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করলেন আইটিবিপি-র জওয়ানরা

Date:

Share post:

দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তিতে দেশজুড়ে উদযাপন চলছে নানা অনুষ্ঠানের মাধ্যমে ৷ ইন্দো-টিবেতান সীমান্ত বাহিনী বা আইটিবিপি-র জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরাখণ্ডের ১৬ ও ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় (ITBP jawans in Independence Day) ৷ তেরঙা হাতে তাঁদের গলায় ‘ভারত মাতাকি জয়’, ‘বন্দেমাতরম’ ধ্বনিত হল ৷এরই পাশাপাশি , স্বাধীনতা দিবস উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে। শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

 

Related articles

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...