Friday, May 15, 2026

ইডেনে পতাকা উত্তোলন করে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ইডেনে পতাকা উত্তোলন করে ৭৫তম স্বাধীনতা দিবস পালন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার স্বাধীনতা দিবসের ৭৫তম বছর। সেই উপলক্ষে ক্রিকেটের নন্দনকাননে পতাকা উত্তোলন করলেন মহারাজ। এদিন পতকা উত্তোলনে সৌরভের গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব দেবব্রত দাস এবং আরও অনেকে।

ইংল্যান্ডে ছুটি কাটিয়ে সম্প্রতি শহরে ফিরেছেন বিসিসিআই সভাপতি। দীর্ঘদিন পর সিএবি-র অনুষ্ঠানে তাঁকে হাজির হতে দেখা গেল। বোর্ডের কাজে এমনিতেই ব্যস্ত থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, কিছুদিন পর এশিয়া কাপের উদ্বোধনে সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার কথা রয়েছে তাঁর। মাঝে তিনি ইংল্যান্ডে দীর্ঘ দিন ছিলেন। জন্মদিনও সেখানেই পালন করেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে।

আরও পড়ুন:অচিন্ত্য শিউলিকে সম্বর্ধনা জানাল ক্যালকাটা রোয়িং ক্লাব

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...