Saturday, March 14, 2026

‘খেলা হবে দিবস’ উপলক্ষে ট্যুইটে শুভেচ্ছাবার্তা মমতার

Date:

Share post:

আজ ১৬ আগস্ট। ২১ এর বিধানসভা ভোটে তৃণমুলের অভাবনীয় সাফল্যের পর গতও বছর এই দিনটিকে ‘খেলা হবে দিবস’পালনের ঘোষণা করেছিলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশমত  মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। এদিন সকালে যুব সমাজকে শুভেচ্ছা জানিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ট্যুইটে মমতা লেখেন,  ‘সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা।গত বছর এই দিনটির অননুকরণীয় সাফল্যের পর, আমরা আজ তরুণদের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করি। এই দিনটি আমাদের তরুণ নাগরিকদের উদ্যোগকে ঊর্ধ্বে তুলে রাখুক, যারা অগ্রগতির সবচেয়ে বিশ্বাসযোগ্য অগ্রদূত’।

স্বাধীনতা দিবসের আগের দিন  বেহালার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে দিবস’-এ পথে নামার ডাক দিয়েছিলেন । বলেছিলেন, “সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।” আহ্বানে সাড়া দিয়ে আজ পথে নেমেছে যুব সমাজ।

এদিকে এদিন সরকারের তরফেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি ও স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে আজই সম্মানিত করবে রাজ্য সরকার। অচিন্ত্যকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু’লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...