Friday, May 15, 2026

জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ে নিহত ৬ জওয়ান, আহত বহু

Date:

Share post:

৩৭ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান নিয়ে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ নদীতে পড়ল বাস। ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন:‘খেলা হবে দিবস’ উপলক্ষে ট্যুইটে শুভেচ্ছাবার্তা মমতার

সংবাদ সংস্থা সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর জওয়ান নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পহেলগাঁওয়ের দিকে যাচ্ছিল। বাসটিতে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। সঙ্গে জম্মু ও কাশ্মীরের দু’জন পুলিশকর্মীও ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। জানা গেছে, অমরনাথ যাত্রায় ‘ডিউটি’ সেরে বাসে করে ফিরছিলেন ওই জওয়ানরা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...