Monday, March 16, 2026

আলোচনা সদর্থক, শীঘ্রই খুলবে চাকরি জট: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পর বার্তা ব্রাত্যর

Date:

Share post:

এসএসসি(SSC) চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছিল আগেই এবার টেটের জট খুলতে উদ্যোগী হল রাজ্যশিক্ষা দফতর(State Education Department)। এই ইস্যুতে আলোচনার জন্য বুধবার বিকাশ ভবনে টেস্ট উত্তীর্ণদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, “আলোচনা সদর্থক।”

টেট উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। যার জোরে দীর্ঘদিন ধরে শহরের রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। এই ইস্যুতে বুধবার টেট উত্তীর্ণদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তাদের দাবি দাওয়া শোনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আইনের বাইরে যাব না। আইন মেনেই যে নিয়োগ সম্ভব তা করব। আদালত যে নিয়ম করে দিয়েছে সেই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়োগ জট খুলব। আলোচনা ইতিবাচক হয়েছে।”

এর পাশাপাশি এই ইস্যুতে সাংবাদিক বৈঠকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নিয়োগ নিয়ে অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সামান্য কিছু বিষয়ের জন্য তা আটকে ছিল। দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য শিক্ষাদফতর উদ্যোগ নিয়েছে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তাদের নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছিল আগে। ১৬ হাজারের বেশি পদে নিয়োগেরও ব্যবস্থা করেছিল রাজ্য শিক্ষা দফতর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেখানে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এদিকে বৈঠকের পথ সেখানেই মিলল আশার আলো।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...