Monday, May 25, 2026

প্রয়াত রাজু শ্রীবাস্তব,কমেডি জগতে শোকের ছায়া

Date:

Share post:

‘মিরাক্যাল’ হল না। নিউরলোজিস্টও বাঁচাতে পারল না বিশিষ্ট কমিডিয়ান রাজু শ্রীবাস্তবকে। দিল্লির এইমসে মাত্র ৫৮ বছরেই চলে গেলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তাঁর মৃত্যুতে কমেডি জগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:Raju Srivastav: অতি সংকটজনক রাজু শ্রীবাস্তব! চিন্তায় চিকিৎসকরা

কেরিয়ারের শুরুতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’, ‘আমদানি আঠাননি খার্চা রুপাইয়া’-র মতো বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করে পরিচিতি পান রাজু। তবে শুধু অভিনেতা, কমেডিয়ান হিসাবে নয়, রাজনীতিবিদ হিসাবেও বিশেষ পরিচিতি ছিল রাজু শ্রীবাস্তবের। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কানপুর থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়ার কথা ছিল রাজুর। যদিও তিনি টিকিট ফেরত দেন, পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ ছিলেন রাজু।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। রাজুর বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তবের কবি হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে। রাজু অবশ্য ছোট থেকে কমেডিয়ান হতেই চেয়েছিলেন। কমেডি শো ‘গজধর ভাইয়া’-র জন্য ‘গজধর ভাই’ হিসাবে পরিচিতি পেয়েছেন রাজু শ্রীবাস্তব।

১০ অগস্ট শরীরচর্চা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লি এইমসে। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয় বলে হাসপাতাল তরফে জানানো হয়। কলকাতা থেকে নিউরোলজিস্টকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাতে খানিকটা শারিরীক অবস্থার উন্নতি হলেও শেষরক্ষা হল না।  ৪২ দিনের মাথায় চলে গেলেন রাজু শ্রীবাস্তব।


Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...