Monday, May 18, 2026

সোমে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে পুজোর খুঁটিনাটি আলোচনায় আগামীকাল সোমবার রাজ্যের সব পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানা গিয়েছে, নবান্নে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবে জেলার সব পুজো কমিটি। এছাড়াও এই বৈঠকে থাকবেন সমস্ত জেলাশাসক, কলকাতা পুলিশ ও জেলা পুলিশের কর্তারা। বৈঠকে একাধিক নির্দেশিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এছাড়াও সোমবারের বৈঠককে ঘিরে অনুদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কলকাতা সহ সমস্ত জেলার পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এবারের পূজোয় সেই অনুদান থাকছে কিনা থাকলেও তা কত পরিমাণ তা নিয়ে জোর জল্পনা রয়েছে পুজো কমিটিগুলির মধ্যে। পাশাপাশি করোনা কারণে গত দু’বছর পুজোর ওপরে একাধিক বিধি নিষেধ আরোপিত ছিল। মাস্ক থেকে সামাজিক দূরত্ব সব নিয়ে মানুষ পুজো কাটিয়েছিলেন। এবারের পুজোয় রাজ্য সরকারের তরফে কী কী নির্দেশিকা দেওয়া হয় তা জানতে সকলের নজর থাকবে আগামীকালের বৈঠকের দিকে।

Related articles

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...