Friday, May 15, 2026

কুৎসা কাণ্ডে বিরোধীদের তোপ দাগলেন সৌগত -শোভনদেব

Date:

Share post:

নাম না করে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “আমাদের নামে অনেকে কুৎসা করছেন, বন্ধ করুন।”

তাঁর দাবি, কিছু নেতার জন্য দলের বদনাম হচ্ছে। বিরোধীরা দলের সবাইকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার কথাও কর্মীদের উদ্দেশে বলেছেন তিনি। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাংসদ। সেখান থেকেই এই মন্তব্য করেন তিনি। সাংসদ জানান, দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের মধ্যে কিছু লোক খারাপ কাজ করেছে। যাঁরা খারাপ কাজ করেছে তাঁদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্য, তৃণমূলের ৯৫ শতাংশ কর্মী সৎ ও নিষ্ঠাবান। কয়েকজনের জন্য দলের মধ্যে সবাইকে বিরোধীরা সমালোচনা করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সৌগত রায়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার খড়দহে তৃণমূল ছাত্র পরিষদের এক সভায়
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর অধিকার কারও নেই। কেউ চোর চোর বললে মনে হয় ঘুষি মেরে দি।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...