Wednesday, May 20, 2026

বাংলার উন্নয়নে বাধা, পুজো বিরোধী বিজেপি! দুর্গাপুজোর অনুদান মামলা প্রসঙ্গে তোপ শান্তনুর

Date:

Share post:

বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে গেরুয়া শিবির। বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজোর স্বীকৃতিতেও তারা পরশ্রীকাতর। সেই কারণেই বিভিন্ন ভাবে বাধার চেষ্টা করছে। বুধবার, সাংবাদিক বৈঠকে এই নিয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। দুর্গাপুজোর জন্য বাংলার ক্লাবগুলির জন্য অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার বিরোধিতায় করে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন শান্তনু সেন।

তৃণমূল সাংসদ বলেন, রাজ্যের বকেয়া দিচ্ছে না কেন্দ্রের বিজোপি সরকার। বন্ধ করেছে ১০০দিনের কাজের টাকা দেওয়া। বিজেপি নেতৃত্ব এই বিষয় নিয়ে গর্ব করে বলেছেন, তাঁরাই বলে এটা বন্ধ করিয়েছেন। তবু, বাংলার দুর্গোৎসবের কথা ভেবে মুখ্যমন্ত্রী অনুদান ঘোষণা করেছেন। দুর্গোৎসবের সঙ্গে জড়িয়ে থাকে অর্থনীতি। পুজো হলে প্রান্তিক মানুষের কাছে টাকা আসে। কিন্তু বাংলার উন্নয়ন বিরোধী বিজেপি সব কাজেই বাধা দেয়। দুর্গাপুজোর বিরোধী তারা! সেই কারণেই আদালতে মামলা দায়ের করিয়েছে।

আরও পড়ুন- Corona update: ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি, চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক


Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...