Friday, March 13, 2026

প্রবীণ ইতিহাসবিদকে ‘রাস্তার গুন্ডা’মন্তব্য কেরলের রাজ্যপালের, কড়া উত্তর হাবিবের

Date:

Share post:

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের ‘রাস্তার গুন্ডা’ মন্তব্যে মুখ খুললেন প্রবীণ ইতিহাসবিদ। একরকম গুরুত্বই দিলেন না রাজ্যপালের মন্তব্যকে। বললেন, ‘‘দেশের নাগরিক হিসাবে ওঁর যা ইচ্ছে, তাই বলতে পারেন।এর বিচার মানুষ করবেন।’’আর এই মন্তব্য নিয়েই তোলপাড় কেরলের রাজ্য রাজনীতি।

আরও পড়ুন:‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিল্লি হাইকোর্টের, কেন্দ্রকে চিঠি

তিন বছর আগে কান্নুর বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনাসভায় এই বিতর্কের সূত্রপাত। সে দিনের ঘটনা প্রসঙ্গে হাবিব জানান, ওই আলোচনাসভায় বক্তৃতা করতে গিয়ে আব্দুল কালাম আজাদের নামে একটি ভুল উদ্ধৃতি প্রয়োগ করেছিলেন রাজ্যপাল। আর সেই ভুলটাই ধরিয়ে দিয়েছিলেন ইতিহাসবিদ ইরফান হাবিব। সেদিনের বৈঠকের প্রসঙ্গ বলতে গিয়েই হাবিববকে ‘গুন্ডা’ বলেন মন্তব্য করেছেন আরিফ। তাঁর অভিযোগ, ওই অনুষ্ঠানে হাবিব তাঁর সঙ্গে মারামারি করতে এসেছিলেন। মন্তব্যের উত্তরে জানি, আমায় গুন্ডা বলেছেন। এর বিচার মানুষ করবেন। উনি তো আর আদালত নন। আমি কোনও রাজ্যপালকে নিয়ে কথা বলতেই আগ্রহী নই।’’

প্রসঙ্গত, তিন বছর আগের ঘটনা তুলে এনে কেরলের রাজ্যপাল বলেন,ইরফান হাবিব হল সেই ধরনের গুন্ডা। আমি যখন আমার কথা বলতে গেলাম, ইরফান হাবিব শারীরিক হেনস্থা করে কণ্ঠরোধ করতে চেয়েছিল।অবশ্য হাবিব বলেন, ‘‘বক্তৃতা করতে গিয়ে আব্দুল কালাম আজাদের নামে ভুল উদ্ধৃতি প্রয়োগ করেছিলেন। ওই ধরনের কোনও কথা আজাদ বলেননি। আমি দাঁড়িয়ে ওঁকে বলেছিলাম, মৌলানা আজাদের উক্তি না বলে গডসের (নাথুরাম গডসে) উক্তি ব্যবহার করুন।’’

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...