Wednesday, May 13, 2026

কাটল আইনি জট: বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতারের পূর্বানুমতি লাগবে না

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা 

কাটল আইনি জট। এবার থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি লাগবে না। এই বিধানটি অবৈধ ঘোষণা করে সেটি বাতিল করেছে দেশটির উচ্চ আদালত।

আরও পড়ুন:Neemuch: জলে ভাসছে জেলা, জেসিবি করে প্রসূতিকে পাঠান হল হাসপাতালে

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই রায় দেয়। ফলে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আদালতের নির্দেশের পরই রিটকারীর আইনজীবী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা একটা সুরক্ষা বিধান যুক্ত করা হয়েছিল। আমরা সেটি চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। আদালত সেটি নিয়ে রুল জারি করেছেন। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারায় যেটা সংযুক্ত করা হয়েছিল, সেটিকে বেআইনি, মৌলিক অধিকারের পরিপন্থি বলে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, ‘আদালত বলেছেন, সংবিধানের ২৭-এ (অনুচ্ছেদ) আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা সুনির্দিষ্ট করে বলা আছে, কিন্তু তার পরও ৪১ (১) ধারা যুক্ত করে সরকারি কর্মচারীদের একটা সুরক্ষা দেয়া হয়েছে। এটা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। এই আইনটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে।

আমরা আদালতকে বলেছি, এই আইনের একটাই উদ্দেশ্য। সেটা হলো সরকারি কর্মচারীদের সাধারণ জনগণ থেকে আলাদা করে তাদের একটা বিশেষ শ্রেণি হিসেবে দেখিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। অপরাধ করলেও যাতে তারা সেই অপরাধের সাজা না পায়। বিশেষ করে এই আইনের মাধ্যমে দুদকের স্বাধীনতা খর্ব করা হয়েছে।’

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...