Thursday, May 14, 2026

ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচেও জয়ের মুখ দেখল না ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচের পর দ্বিতীয় ম‍্যাচেও আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের সঙ্গেও গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। যার ফলে ডুরান্ড কাপে এখনও পযর্ন্ত গোলের দরজা খুলতে পারল না লাল-হলুদ ব্রিগেড। দু’টি ম্যাচ ড্র করে দু’পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ইমামি ইস্টবেঙ্গল। একধাপ নীচে এটিকে মোহনবাগান।

শেষ ম‍্যাচে ইন্ডিয়া নেভির সঙ্গে গোলশূন‍্য ড্র করা পর বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। যারা কিনা প্রথম ম‍্যাচে বেগ দিয়েছিল এটিকে মোহনবাগানকে। তাই বৃহস্পতিবার ম‍্যাচ যে সমানে সমানে হতে চলেছিল তা বোঝাই যাচ্ছিল। এদিন রাজস্থানের বিরুদ্ধে দুই বিদেশি নিয়ে দল সাজিয়েছিলেন লাল-হলুদের হেডস‍্যার স্টিফেন কনস্ট্যান্টাইন। আলেক্স লিমা এবং চারলামবোস কিরিয়াকউকে দলে রাখেন স্টিফেন। লাল-হলুধ জার্সি গায়ে অভিষেক হল কিরিয়াকউয়ের। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমনাত্মক খেলতে শুরু করে লাল-হলুদ। তবে গোল করতে ব‍্যর্থ হন ভিপি সুহের, সুমিত পাসিরা। প্রথমার্ধে একটা সুযোগ পেয়েছিল লাল-হলুদ। অনিকেত যাদবের পাস থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন অমরজিৎ সিং কিয়াম। বারে লেগে তা মাঠের বাইরে চলে যায়।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৬০ মিনিটে পেনাল্টি পায় রাজস্থান। কিন্তু তা বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলরক্ষক কমলজিৎ সিং। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দলই।

আরও পড়ুন:রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ, হাইভোল্টেজ ম‍্যাচ নিয়ে কী বললেন রোহিত শর্মা?

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...