Saturday, March 14, 2026

‘গাইডলাইনস’ না মানার অভিযোগ, কলকাতা সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির

Date:

Share post:

কলকাতার দুটি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো (Fake University) বলে ঘোষণা করলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (University Grant Commission)। সম্প্রতি ইউজিসি একটি নির্দেশিকা (Guidelines) জারি করে সাফ জানিয়ে দিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের কোনওরকম ডিগ্রি (Degree) দিতে পারবে না অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তাঁদের কোনও ডিগ্রি গ্রাহ্য হবে না। দেশের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভবানীপুরের চৌরঙ্গীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine) এবং বেহালার ঠাকুরপুকুরের ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research)।

ইউজিসির অভিযোগ, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কোনও অনুমোদন (Approval) নেই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির কোনওরকম গাইডলাইনসও (Guidelines) মেনে চলে না। আচমকা এমন নির্দেশিকার জেরেই চরম অন্ধকারে ছাত্রছাত্রীদের (Students) ভবিষ্যৎ। সম্প্রতি একটি সার্ভেতে (Survey) একাধিক তথ্য হাতে আসার পর শুক্রবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটলো ইউজিসি। কলকাতার পাশাপাশি তালিকায় নাম উঠে এসেছে দিল্লির ৮, উত্তরপ্রদেশের ৪, ওড়িশার ২, কর্নাটকের ১, কেরলের ১, মহারাষ্ট্রের ১, অন্ধ্রপ্রদেশের ১ এবং পুদুচেরির ১ বিশ্ববিদ্যালয়ের।

ইউজিসির আইন অনুযায়ী ২৩ নম্বর ধারায় বলা আছে, এই ধরণের অস্বীকৃত (Rejected) শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের নামের পাশে ‘বিশ্ববিদ্যালয়’ কথাটি লিখতে পারে না। পাশাপাশি ইউজিসি আরও স্পষ্ট করে জানিয়েছে, শুধু বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে ছাত্র-ছাত্রী বা তাঁদের অভিভাবকদের খোঁজখবর নিয়ে দেখা উচিত আদৌ ওই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি দ্বারা স্বীকৃত কি না। তারপরই বিশ্ববিদ্যালয় বাছুন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...