Sunday, March 15, 2026

Tarapith: কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজও উপচে পড়া ভিড় তারাপীঠে

Date:

Share post:

তারা মায়ের আরাধনায় হাজার হাজার পূণ্যার্থীদের ভিড় বীরভূমের তারাপীঠ মন্দিরে(Tarapith Trample)। গতকাল অর্থাৎ শুক্রবারের পর আজ শনিবারও একই ছবি তারাপীঠ মন্দির (Tarapith Temple) চত্বরে। আজ দুপুর ১টা ২৩ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকায় সকাল থেকেই পুজো দেওয়ার ভিড় লক্ষ্য করার মতো।

ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথিতে তারাপীঠে মা কালীর বিশেষ পূজার্চনা হয়ে থাকে। করোনা ভাইরাসের কারণে গত দুবছর সেভাবে ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা সম্ভব না হলেও, চলতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে ২৬ অগাস্ট অর্থাৎ গতকাল মধ্য রাত্রে পুজোর বিশেষ ব্যবস্থা করা হয়। শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকেই মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয় পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে যাঁরা গতকাল পুজো দিয়ে উঠতে পারেননি, আজ তাঁদের জন্য পুজোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। শনিবারের ভোগের জন্য আলাদা করে কুড়িজন পাচককে আনা হয়েছে তারাপীঠ মন্দিরে বলছেন সেবায়েতরা। এই বছর অমাবস্যা তিথি শুরু হয় ২৬ অগাস্ট শুক্রবার দুপুর ১২টা ১ মিনিট ৩২ সেকেন্ড থেকে। আজ শনিবার ২৭ অগাস্ট দুপুর ১টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...