Friday, June 19, 2026

সৎ বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

রীতিমত হুমকি দিয়ে লাগাতার নাবালিকা মেয়েকে ধর্ষণ। এই অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। কালনা থানায় অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় ধর্ষণের মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:শুভেন্দুর শহরে সমবায় ব্যাঙ্কের নির্বাচনেও জয়জয়কার তৃণমূলের

পুলিশ সূত্রের খবর, কালনার বাগনাপাড়া এলাকায় পনেরো বছরের ওই নাবালিকাকে তার মায়ের অনুপস্থিতিতে  প্রাণের হুমকি দিয়ে ধর্ষণ করত সৎ বাবা। গত শুক্রবার ঘটনাটি জানাজানি হতেই শনিবার নাবালিকার মা কালনা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির মুর্শিদাবাদের বাড়িতে আগের পক্ষের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। সে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজের জন্য যেত। অন্যদিকে এই নাবালিকার মা-ও কলকাতার বড়বাজারে মাঝেমধ্যেই কাজে যেতেন। এই যাতায়াতের সূ্ত্র ধরে গত তিন বছর আগে ওই ব্যক্তির সঙ্গে নাবালিকার মায়ের একটি সম্পর্ক তৈরি হয় । সম্পর্কের গভীরতা বাড়তেই নাবালিকার মাকে বিয়ের প্রস্তাব দেয় ওই ব্যক্তি। আগের পক্ষের স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানান ওই নাবালিকার মা।

ধৃতের সঙ্গে গত ছ’মাস আগে থেকে কালনা থানার বাগদাপাড়া এলাকায় একটি ঘরভাড়া করে নাবালিকা মেয়েকে নিয়ে থাকতে শুরু করে। তারপর থেকেই সৎ বাবার লালসার শিকার হয় নাবালিকা। কিন্তু ঘটনা সামনে আসতেই মেয়ের পাশে দাঁড়ায় মা। এরপর সৎ বাবার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। তারপরই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

Related articles

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...