Thursday, May 14, 2026

Mumbai: গণেশ চতুর্থীর মাঝেই হামলার হুমকি ফোন, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা

Date:

Share post:

বুধবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। শহর কলকাতার পাশাপাশি গণপতি বন্দনায় মেতে উঠেছে দেশবাসী। আর প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজো নিয়ে মুম্বইতে (Mumbai) উন্মাদনা তুঙ্গে। সেজে উঠেছে বাণিজ্যনগরী (Business City)। গত দু’বছর করোনার কারণে বন্ধ থাকার পর চলতি বছরে গণপতি বাপ্পার আরাধনায় এতটুকু খামতি চোখে পড়েনি। সেই আগের মতোই উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়ছে। তবে এতকিছুর মধ্যেও আচমকাই স*ন্ত্রাসের (Terror) কালো ছায়া। ২৬/১১-র ধাঁচে ফের মুম্বই পুলিশ কন্ট্রোলে (Mumbai Police Control) হুমকি ফোন (Threat Call)। আর সেই কারণেই আনন্দ উদ্দীপনার মধ্যেও কোথাও যেন দুশ্চিন্তা গ্রাস করছে মুম্বইবাসীকে। গণেশ পুজোর দিন হামলা (Attack) হবে, মঙ্গলবার এমনই এক হুমকি ফোন আসে মুম্বই পুলিশের কাছে। তারপরই সতর্ক পুলিশ প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা (Unpleasant Incident) চোখ পড়লেই দ্রুত নেওয়া হচ্ছে ব্যবস্থা।

মুম্বই পুলিশের জয়েন্ট সিপি (Joint Commissioner of Police) হুমকি ফোনের কথা স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছেন, মুম্বই পুলিশ সতর্ক রয়েছে। গণেশ পুজোর জন্য মুম্বইয়ের একাধিক শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে স*ন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বাড়তি নজর রাখা হচ্ছে। মঙ্গলবার স*ন্ত্রাসবাদীদের হুমকি ফোন পেয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনার (Police Commissioner) বিবেক ফণসলকর এবং জয়েন্ট সিপি বিশ্বাস নাগরে পাটিল প্রসিদ্ধ লাল বাগে পৌঁছন এবং সুরক্ষাব্যবস্থা (Security System) খতিয়ে দেখেন৷

তবে এদিন জয়েন্ট সিপি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “কোনও গুজবে কান দেবেন না। ৮০ শতাংশ পুলিশ ইতিমধ্যে মুম্বইয়ের একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে। এছাড়া এসআরপিএফ-র (SPRF) ১৮ কোম্পানি এবং কিউআরটির (QRT Team) ৭০০ দলকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে”। এর আগে গত ১৯ অগাস্ট একইভাবে হুমকি মেসেজ আসে মুম্বই পুলিশের হাতে। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...