Monday, May 11, 2026

আমার বেআইনি সম্পত্তি থাকলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিন: মুখ্যসচিবকে নির্দেশ মমতার

Date:

Share post:

একদিকে কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিজেপির প্রতিহিংসার রাজনীতি, অন্যদিকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির কুৎসা। বুধবার নবান্নে ক্যাবিনেট কমিটির বৈঠকের পর এই সব ইস্যুতে যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শাসকদলকে বদনাম করতে মিথ্যা তথ্য দিয়ে লাগাতার মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধেও ফুঁসে উঠলেন তিনি। স্পষ্টভাবে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন, ‘আমার বা আমার পরিবারের বেআইনি সম্পত্তি থাকলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিন। কোনও অনুমতির দরকার নেই আমার থেকে।’

প্রতিহিংসা নয় প্রকাশ্যে হিংসা

  • আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করার জন্য, আমি এই নোংরা রাজনীতি পছন্দ করি না, ব্ল্যাকমেলিং রাজনীতি শুরু হয়েছে এখন।
  • প্রতিহিংসা নয়, প্রকাশ্যে হিংসা চলছে।।
  • ওরা বলছে সব কয়লার টাকা কালীঘাটে যাচ্ছে। কার কাছে মা কালীর কাছে? কয়লা কার দায়িত্বে? সীমান্ত কার দায়িত্বে?
  • উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে গরু আসছে।
  • ১১ বছর আগে কী হয়েছে? আগের খোঁজ নিন। এখন এসব অনেক কমে গেছে।
  • মনে রাখবেন, একজন সব মানুষকে ওরা কিছুক্ষন বোকা বানাতে পারবে, সবসময় পারবে না।

বেআইনি সম্পত্তি থাকলে বুলডোজার দিয়ে ভেঙে দিন

  • অসত্য, কুকথা বলে চলেছে সংবাদ মাধ্যম।
  • কয়েকজন লোককে ডেকে এনে টাকা দিয়ে আপনাদের মন্তব্যকে সমর্থন করানো হয়।
  • সব কিছু সূত্রে জানা গিয়েছে। অর্ধসত্য কথা যখন তখন বলছেন। যাকে তাঁকে বোকা বানাচ্ছেন, আপনার যেমন সম্মান আছে, তারও আছে।
  • তৃণমূল পরিবারকে কলঙ্কিত করার চেষ্টা করলে আমরা ছেড়ে কথা বলব না। মানুষকে ভালবাসি বলে এত কাদা সত্ত্বেও লড়াই করছি।
  • যেভাবে আমাকে অপমান করা হচ্ছে, আমার দলকে অপমান করা হচ্ছে তা দুঃখজনক।
  • আমরা তো নির্বাচন কমিশনকে আমাদের সব সম্পত্তির হিসেব দিই।
  • আমি তো কখন সরকারের থেকে আমার প্রাপ্য টাকাটাও নেইনি। তারপরও আমাকে আপনাদের হিসেব দিতে হবে? যাঁদের রঙ ময়লা তারা কয়লা কয়লা করে।
  • সংবাদমাধ্যমে বিজেপির লোক বসে আছে। তারা ঠিক করে দেয় আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হবে।
  • আপনারা বলছেন মমতার পরিবারের লোকজন সরকারি জায়গা দখল করেছে। মুখ্যসচিবকে দায়িত্ব দিলাম তদন্ত করে দেখুন যদি কেউ জায়গা দখল করে বসে থাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। আমার অনুমতির দরকার নেই।
  • আমি যেখানে থাকি সেটা রানি রাসমনির জায়গা, ঠিকা জায়গা। নিজস্ব জায়গা নয়।

আইনের প্রতি শ্রদ্ধা আছে

  • সিপিএমের ৩৪ বছরের একটা আলমারি দেখান যেখানে তথ্য দেখা যাবে।
  • বিকাশবাবু তাঁর আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে দিটেল জানাবেন, কলকাতায় জল জমলে উনি কলকাতায় থাকতেন না।
  • আজ আপনি আমার পরিবারকে টার্গেট করলে আমি আইনিভাবে লড়ব
  • যদিও এখন আইনি লড়াটাও কঠিন। তবে আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।

আমি সেটিং করি না, আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকে

  • গ্যাসের এত দাম বাড়ল টাকা কোথায়।
  • এখন মুড়ির প্যাকেট কিনতে গেলে জিএসটি দিতে হয়।
  • আমাদের ভাগের জিএসটির প্রাপ্য টাকা আমাদের দেওয়া হয় না।
  • এবিষয়ে কথা বলতে গেলে ওরা বলে আমি নাকি সেটিং করতে গেছি।
  • আমি সেটিং করতে যাই না, আমাকে সেটিং করার জন্য অনেকে বসে থাকে। একাজে আমি ফিট নই।
  • অনেক কংগ্রেস নেতা সেটিং করেছে। আমি করিনি।
  • মধ্যপ্রদেশে কী হচ্ছে? উত্তরপ্রদেশে কী হচ্ছে? যেখানে বিজেপি রয়েছে সেখানে মানুষ বিচার পায় না। রোজ বিলকিস হচ্ছে। কিষাণ আন্দোলনে গুলি চালিয়ে দিচ্ছে।
  • সব রাজনীতিবিদ খারাপ হলে নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ রাজনীতিতে আসতেন না। সবাই খারাপ নয়।
  • বিএসএফ, সিআইএসএফ দায়িত্বে রয়েছে। সব টাকা দিল্লিতে নিয়ে যাবে ট্যাঙ্কে করে আর দোষ হবে আমাদের?

মানুষ যেদিন চাইবে আমি সরে যাব

  • সাধারণ মানুষ যেদিন চাইবে না আমি থাকব না।
  • আমি ১ ঘন্টায় রেলমন্ত্রী পদ ছেড়েছি, ক্রীড়া মন্ত্রক ছেড়েছি।
  • আমি এখন শিক্ষানবিস, প্রতিদিন শিখি।
  • আমার লেখা নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। ছোটদের জন্য লিখতে গেলে ছোট হতে হয়।
  • এরজন্য আমি পয়সা নিই না।
  • সিপিএম-বিজেপি এসব নিয়ে ব্যাঙ্গ করে, বাঁদরামো করে।
  • আমি গান লিখলে ব্যঙ্গ করা হয়, আপনিও লিখুন, আপনাকে কে লিখতে বারন করেছে?
  • চাকরি দেওয়ার ক্ষমতা আমার আছে। আমাদের মন্ত্রীদেরও আছে।
  • বগটুইতে ১১ জনকে চাকরি দিয়েছি।
  • অসহায় অবস্থায় পড়া মানুষকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি।

Related articles

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...