Thursday, May 14, 2026

গরুচোর দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

কয়লাপাচার কাণ্ডে টানা সাড়ে ৬ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে একহাত নেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিককে ‘গরুচোর’ বলে অভিযোগ করে অভিষেক জানালেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে।”

শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “২৯ অগাস্ট আমার সভার পর আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। আসলে রাজনৈতিকভাবে এরা লড়াই করতে পারছে না, তাই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে বিজেপির পথের একমাত্র কাঁটা তৃণমূল। তাই যেভাবেই হোক তাদের আটকাতে হবে।” গরুপাচার, কয়লাপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে অভিযোগের আঙুল তুলে অভিষেক বলেন, “কয়লা খনি নিরাপত্তায় সিআইএসএফ, সীমান্তে দায়িত্বে বিএসএফ। তাহলে পাচার হয় কীভাবে? আসলে এই পাচারের টাকা সরাসরি অমিত শাহের কাছে গেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই কাজ ঘোড়া কেনাবেচা ও সরকার ফেলা।” এরসঙ্গে গরু পাচার ইস্যুতে নিশীথ প্রামাণিককে তোপ দেগে তিনি বলেন, “গরু চোরেদের দিয়ে গরু চুরির তদন্ত হচ্ছে। নিশীথ প্রামাণিক আমাদের দলে ছিল। ওর বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল। অভিযোগ ছিল গরু চুরির। আমরা ওঁকে দল থেকে তাড়িয়ে দিয়েছি। তাঁকেই আবার দলে নিয়েছে বিজেপি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁকে রাষ্ট্রমন্ত্রী করেছেন। চিন্তা করে দেখুন, গরু চোরদের দিয়ে গরু চোরের তদন্ত হচ্ছে।”

এর পাশাপাশি কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদের বিষয়টিকে নৈতিক জয় বলে দাবি করে অভিষেক বলেন, “এর আগে ২ বার আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এবার আদালতের নির্দেশে বহিরাগতদের এখানে আসতে হচ্ছে এটা আমাদের নৈতিক জয়। ৩ বার আমার স্ত্রীকে, ৩ বার আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোট ৬০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য। ৩ বার কেন ৩০ বার ডাকা হলেও আমি আসব। আমার দিক থেকে যতটুকু সহায়তা করা যায় করব। তবে ষড়যন্ত্রই হোক মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করি না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে নয়।” একইসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিষেক আরও বলেন, “যদি প্রমাণ করতে পারেন আমি ৫ পয়সা নিয়েছি, তাহলে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি সেখানে গিয়ে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।”

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...