Friday, May 15, 2026

লাল-হলুদের পর এবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান

Date:

Share post:

আগেই ডুরান্ড কাপ (Durand Cup) থেকে ছিটকে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)। আর সোমবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) । দুই প্রধান ছিটকে গেলেও, এখনও ডুরান্ড কাপে আশা জাগিয়ে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।

ডুরান্ড কাপে মোহনবাগানের ভাগ‍্য নির্ভর করছিল রাজস্থান ইউনাইটেড বনাম ইন্ডিয়ান নেভির ম‍্যাচের উপরে। রাজস্থান জিতলেই নকআউটে পৌঁছে যেত। আর রাজস্থান না জিতলে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলত এটিকে মোহনবাগান। কিন্তু সোমবার ডুরান্ড কাপের ম‍্যাচে রাজস্থান ইউনাইটেড ২-০ গোলে হারিয়ে দেয় নৌ সেনাকে। তার ফলে বি গ্রুপ থেকে রাজস্থান আর মুম্বই সিটি নক আউট পর্বে পৌঁছে যায়। আর ডুরান্ড থেকে ছিটকে যায় জুয়ান ফেরান্দোর দল।ম‍্যাচে এদিন রাজস্থান নৌ সেনার বিরুদ্ধে ৭৩ এবং ৮৮ মিনিটে গোল করে ।

যদিও ডুরান্ড কাপ নিয়ে এটিকে মোহনবাগান অনেক দিন আগেই আশা ছাড়া দিয়েছিল। তাদের ফোকাসে এখন শুধুই এএফসি কাপ। আগামী ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলবে তারা। কলকাতায় ইতিমধ্যেই এসে গিয়েছেন অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রিস পেত্রাতোস। সেই ম‍্যাচেই পাখির চোখ বাগান কোচের।

আরও পড়ুন:শিক্ষক দিবসে গ্রেগকে শুভেচ্ছা মহারাজের, মন কেড়েছে নেটিজেনদের

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...