Wednesday, March 18, 2026

বিষ খেয়ে আত্মহত্যা! তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

পঞ্চায়েত উপপ্রধানের (Panchayat Deputy Chief) মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বোলসিদ্ধি-কালীনগর গ্রামে। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের বোলসিদ্ধা-কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন দেবব্রত ভট্টাচার্য (Debabrata Bhattacharya)নামে ওই ব্যক্তি । রোজকার মতো সোমবার নিজের কাজে বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর তাঁর আর খবর পাওয়া যায় নি। পরবর্তীতে তাঁর বাড়ির লোকের কাছে খবর যায় যে তিনি বিষ খেয়েছেন। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি।

পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক ঘটনা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুলিশ বলছে ওই নোটে মৃত ব্যক্তি পঞ্চায়েত প্রধান মুন্নি বিবি ও শিক্ষক নেতা মইদুল ইসলামকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন। উল্লেখ্য দেবব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে প্রধানকে খুনের হুমকি ও প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার অভিযোগ তুলেছিলেন মইদুল ইসলাম ও মুন্নি বিবি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন মইদুল ইসলাম ও মুন্নি বিবি। মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

 

spot_img

Related articles

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...