Thursday, May 14, 2026

আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

প্রশ্ন ভুল থাকার কারণে বাড়তি নম্বর দেওয়ার ফলে বেড়েছে নম্বর। ফলে আরও ৫৪ জন টেট উত্তীর্ণকে পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। প্রশ্ন ভুল থাকার কারণে বাড়তি নম্বর দেওয়ার ফলে ওই চাকরি পাওয়ার যোগ্য। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৫৪ জনকে চাকরি দিতে নির্দেশ দিল হাই কোর্ট। ভবিষ্যতেও শূন্যপদের ওই ৫৪ জনের থেকে নিয়োগ করতে হবে।

২০১৪-এ টেট (TET) পরীক্ষায় বসেছিলেন বনলতা সমাদ্দার-সহ ৫৪ জন। প্রশ্নপত্রে ভুল থাকায়, যেসব পরীক্ষার্থী ওই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ওই ৫৪ জনের নম্বর বাড়ে। কিন্তু তার সত্ত্বেও কেন নিয়োগ করা হল না, এ নিয়ে উচ্চ আদালতের মামলা করেন তাঁরা। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত দাশগুপ্ত জানান, ওই বাড়তি নম্বর পেলে তাঁরা টেট উত্তীর্ণ হবেন। ফলে তাঁদের চাকরি দিতে হবে। কারণ, বিজ্ঞপ্তি আনুযায়ী এই নিয়োগে প্রশিক্ষিতদের প্রাধান্য দেওয়া হবে। আর মামলাকারীরা সবাই প্রশিক্ষিত। কিন্তু প্রশিক্ষিত নন, এমন অনেককে চাকরি দেওয়া হয়েছে। ফলে এঁরাও চাকরি পাওয়ার যোগ্য। এই সওয়াল জবাবের প্রেক্ষিতেই মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...