Sunday, May 10, 2026

‘সিবিআই দূর হঠো’, মলয় ঘটকের সমর্থনে উঠল স্লোগান

Date:

Share post:

কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রতিবাদে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল। এমনকি ধর্নাও চালাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। তাও রোজই একের পর এক ইস্যুতে ‘কার্যত’ হেনস্তা করা হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। বুধবার সকাল থেকেই মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি, অফিস থেকে শুরু করে কলকাতায় তাঁর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। আর এরই প্রতিবাদে এদিন আসানসোলে  মন্ত্রীর বাড়ির সামনে সিবিআই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সংস্থাকে লক্ষ্য করে স্লোগান তোলেন  ‘সিবিআই দূর হঠো’, ‘নরেন্দ্র মোদি হায় হায়’ ।

আরও পড়ুন:মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনীতির ময়দানে পেরে না উঠে বিজেপির দালাল হিসেবে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি। ইডি-সিবিআইকে ভুল বুঝিয়ে তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

এদিন সকাল থেকেই মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায়। এমনকি মন্ত্রীর বাড়িতে তাঁর অনুপস্থিতিতে লকার ভেঙ্গেও তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...