Thursday, May 14, 2026

আজ ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তির উদ্বোধন করবেন মোদি, “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণাও

Date:

Share post:

ব্রিটিশ ঔপনিবেশিক চিহ্নকে নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিড়িক লেগেছে নাম পরিবর্তনের। রাজধানীর “রাজপথ” নাম বদলে তা করা হয়েছে “কর্তব্য পথ”। সিলমোহর পড়েছে নতুন নামের উপর। “রাজপথ”-কে
ইতিহাসের পাতায় ঠেলে দিয়ে আজ, বৃহস্পতিবার রাজধানী দিল্লির “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইসঙ্গে এদিন ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তিরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন মোদি।

কথা ছিল গত, ১৫ আগস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের মূর্তটির উদ্বোধন হবে। তাহলেই ভারত মায়ের এই বীর সন্তানকে প্রকৃত সম্মান দেওয়া হতো। কিন্তু তা হয়নি। এবার সেই মূর্তিই উন্মোচন করতে চলেছেন মোদি। বলা যায়, মূর্তি উন্মোচন না হওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েই এবার নেতাজির গ্রানাইটের মূর্তটির উদ্বোধন হতে চলেছে।

উল্লেখ্য, নেতাজি মূর্তির প্রধান ভাষ্কর অর্জুন নাগরাজ। তাঁর হাত দিয়েই মনোলিথিক গ্রানাইট স্টোনে তৈরি হয়েছে ২৮ ফুট উচ্চতার এই মূর্তিটি। ওজন ৬৫ মেট্রিক টন। আজ, সন্ধে ৭টা নাগাদ দেশনায়কের সেই মূর্তিই উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইসঙ্গে সেন্ট্রাল ভিস্তা লন এবং ‘‘কর্তব্য পথ’’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে মোদির হাত ধরে।

আরও পড়ুন:কথা রাখেননি মোদি, সুভাষচন্দ্রের মূর্তির উদ্বোধনে উপস্থিত থাকবেন না তাঁর কন্যা

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...