Sunday, May 17, 2026

বাগুইআটিকাণ্ড: তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, বারবার সিম বদলাচ্ছে অভিযুক্ত

Date:

Share post:

বাগুইআটিকাণ্ডে সিআইডি তদন্ত শুরু করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের দাবি, ২৪ অগাস্ট অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে। এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে আরও একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে যেতে। এদিকে ঘটনার তদন্তে নেমে সিআইডি জানতে পারে, জোড়া খুনে অভিযুক্ত সত্যেন্দ্র একেবারে পেশাদার ক্রিমিনালের মতোই বারবার ফোনের সিম পাল্টাচ্ছে। আর সেকারণেই তদন্তকারীদের পক্ষে লোকেশন ট্রাক করা মুশকিল হয়ে পড়ছে।

আরও পড়ুন:সত্যেন্দ্র কোথায়? বাগুইআটি জোড়া অপহরণ-খু*নে ভিনরাজ্যে নজর তদন্তকারীদের!

প্রসঙ্গত, বাগুইআটিকাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তভার দেন সিআইডি-কে। তাঁর নির্দেশের পরই জোড়া খুন কাণ্ডের তদন্ত শুরু করেছে সিআইডি-র হোমিসাইড শাখা। সঙ্গে রয়েছেন স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা। তদন্তের নেতৃত্ব দেবেন আইজি পদমর্যাদার অফিসার। যে গাড়িতে দুই কিশোর অতনু ও অভিষেককে খুন করা হয় বলে অভিযোগ, সেই গাড়ির আজ ফরেন্সিক পরীক্ষা হবে। অন্যদিকে,বাগুইআটিকাণ্ডে আইসি কল্লোল ঘোষ ও তদন্তকারী অফিসার এসআই প্রীতম সিংকে সাসপেন্ড করার পর গতকাল বাগুইআটি থানার নতুন আইসি-র দায়িত্বগ্রহণ করেন শান্তনু সরকার। বুধবার রাতেই দায়িত্ব নেন তিনি।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...