Thursday, May 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আরও এক নতুন ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ খেতাব জিতলেন ভারতের এই তারকা। বৃহস্পতিবার রাতে ফাইনালে প্রথম প্রয়াসে তাঁর থ্রো ফাউল হয়। তবে দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন নীরজ।

২) এশিয়া কাপের নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারত। রোহিত শর্মাহীন টিম ইন্ডিয়া এদিন ১০১ রানে হারাল আফগানিস্তানকে। ভারতের হয়ে দুরন্ত শতরান বিরাট কোহলির। দীর্ঘ আড়াই বছর পর তিন সংখ‍্যার রানে ফিরলেন কিং কোহলি। ১২২ রানে অপরাজিত তিনি।

৩) আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের পর উচ্ছসিত বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা এবং ছোট্ট মেয়ে ভামিকাকে উৎসর্গ করলেন নিজের ৭১ তম শতরান তিনি। বললেন, সবচেয়ে বেশি অবদান একজন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী অনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।

৪) এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে চার ওভার বল করে চার রান খরচ করে নিয়েছেন পাঁচ উইকেট নিয়ে আবেগে ভাসলেন ভুবনেশ্বর কুমার। বললেন, মনে হচ্ছে দিনটা আমার ছিল।

৫) ভারতীয় ফুটবলে কী কী কাজ করতে চান? কলকাতায় প্রথম বৈঠক করে জানিয়ে দিলেন কল‍্যাণ চ‍ৌবে। সদ‍্য সভাপতি পদে বসেছেন। আর পদে বসেই জানিয়ে দিলেন এআইএফএফ-কে দুর্নীতিমুক্ত রাখতে চান কল্যাণ।

আরও পড়ুন:দুরন্ত শতরান কোহলির, নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারাল টিম ইন্ডিয়া

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...