Thursday, May 7, 2026

ব্রিটেনের রানির শেষযাত্রায় কেন এলেন না প্রিন্স হ্যারির স্ত্রী মেগান?উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

স্ত্রীর জন্য রাজপরিবারের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু ঠাকুমার অসুস্থতার কথা শুনে আবেগ ধরে রাখতে না পেরে বৃহস্পতিবার তড়িঘড়ি স্কটল্যান্ডে ছুটেছেন । তবে মৃত্যুশয্যায় ব্রিটেনের রানি এলিজাবেথের খবর পেয়েও প্রিন্স হ্যারির সঙ্গে উপস্থিত হননি তাঁর স্ত্রী অর্থ্যাৎ রাজপরিবারেরই সদস্য মেগান মর্কেল। আর এই নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন:৯৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ

সর্বদাই জনপ্রিয়তার আলোকে থেকেছে ব্রিটেনের রাজপরিবার। তবে এই পরিবার নিয়ে বিতর্কও কম হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথ নিজেই একাধিক বিতর্কের সাক্ষী। প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়নার বিতর্কিত বিবাহ, বিতর্কিত সাক্ষাৎকার, গোপন সম্পর্ক ফাঁস থেকে শুরু করে গাড়ি দুর্ঘটনায় ডায়নার মৃত্যু- এই ঘটনাই সবথেকে বেশি নাড়িয়ে দিয়েছিল রানি এলিজাবেথকে। এরপরে রাজ পরিবারে আরও অনেক বিতর্ক হলেও প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার জীবনের মতো প্রভাব কেউ ফেলতে পারেননি। সম্প্রতি নতুন করে বিতর্কের সূত্রপাত শুরু করেছিল ডায়নার ছোট পুত্র প্রিন্স হ্যারিই। তিনি যখন জানান যে, অভিনেত্রী মেগান মর্কেলকে বিয়ে করতে চান, সেই সময় থেকেই বিতর্কের শুরু হয়। দীর্ঘ টালবাহানা, বিতর্কের পর অবশেষে বিয়ে হয় প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের। রাজপরিবারের সদস্য হলেও, সেখানে বেশিদিন মানিয়ে নিতে পারেননি মেগান। শেষে স্ত্রীর সম্মান রাখতেই রাজপরিবারের যাবতীয় উপাধি, সম্পত্তি ত্যাগ করে আলাদা হয়ে যান হ্যারি ও মেগান।

রাজপরিবার থেকে আলাদা হওয়ার পরই বিতর্ক উস্কে একটি সাক্ষাৎকারে মেগান দাবি করেছিলেন যে, হ্যারির সঙ্গে বিয়ের পরই রাজপরিবারে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাঁকে। কীভাবে মানসিক চাপের মধ্যে থাকতে হত তাঁকে, সেই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপর থেকে রানির সঙ্গে দূরত্ব আরও বেড়েছিল তাঁর প্রিয় নাতি প্রিন্স হ্যারির।

তবে, বৃহস্পতিবার রানির চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের প্রাসাদে ছোটেন। প্রিন্স চার্লস থেকে শুরু করে প্রিন্স উইলিয়াম, সকলেই স্কটল্যান্ডের প্রাসাদে আসেন। বালমোরাল প্রাসাদে আসেন প্রিন্স হ্যারিও। কিন্তু তাঁর সঙ্গে আসেননি মেগান মর্কেল। মেগানের এই অনুপস্থিতি নিয়েই এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গোটা ব্রিটেনজুড়ে একটাই প্রশ্ন, রাজপরিবারের সদস্য হয়েও মনের দূরত্ব বা ক্ষোভ কী এতটাই বেশি যে রানির শেষশয্যায় থাকার খবর পেয়েও আসলেন না মেগান?

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথ যখন শেষশয্যায়, তখন তাঁর পাশেই উপস্থিত ছিলেন তাঁর সন্তানরা, প্রিন্স চার্লস ও তাঁর বোন প্রিন্সেস অ্যান। অসুস্থতার খবর পেয়েই ছুটে আসেন প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স উইলিয়াম। তিনি সঙ্গে এনেছিলেন তাঁর কনিষ্ঠ পুত্র তথা রানির প্রোপৌত্র প্রিন্স এডওয়ার্ড। প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন না আসলেও, তার অনুপস্থিতি নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি, কারণ বৃহস্পতিবারই তাঁদের প্রথম দুই সন্তানের স্কুলের প্রথম দিন ছিল। সেই কারণেই উইন্ডসর প্রাসাদে ছিলেন কেট।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...