Thursday, May 7, 2026

রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট: মানব উন্নয়ন সূচকে ১৯১টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩২

Date:

Share post:

মানব উন্নয়ন সূচকে(HDI) গোটা বিশ্বের তালিকায় লজ্জাজনকভাবে আরও একধাপ নিচে নামল ভারত। গত বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের(UnitedNation) উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গেল ২০২১ সালে মানব উন্নয়ন সূচকে(এইচডিআই) ১৯১ টি দেশের মধ্যে ১৩২ তম স্থান পেয়েছে ভারত। ২০২০ সালে এই তালিকায় ১৩১ তম স্থানে ছিল ভারত। এবার সেই স্থান থেকে আরও একধাপ পতন ঘটেছে। তবে শুধু ভারত নয়, মানব উন্নয়নের প্রশ্নে কার্যত গোটা বিশ্বকেই সম্প্রতি পিছনে হাঁটতে দেখা যাচ্ছে।

মূলত একটি দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, গড় উপার্জনের মতো বিষয়গুলির উপর সেই দেশের মানব উন্নয়ন সূচক নির্ভর করে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত ৩২ বছরের মধ্যে এই প্রথম বিশ্বের মানব উন্নয়নের অগ্রগতি থমকে গিয়েছে। গোটা বিশ্বের এই প্রবণতা প্রতিফলিত হচ্ছে ভারতের ক্ষেত্রেও। বিভিন্ন ফ্যাক্টরের নিরিখে ২০২১ সালে মানব উন্নয়ন সূচকে ভারতের প্রাপ্ত মূল্য কমে হয়েছে ০.৬৩৩। এই এক বছরের ব্যবধানে ভারতীয় নাগরিকদের প্রত্যাশিত আয়ু ৬৯.৭ বছর থেকে কমে হয়েছে ৬৭.২ বছর। বর্তমানে ভারতে প্রত্যাশিত স্কুলজীবন ১১.৯ বছর হলেও গড় স্কুলজীবন দাঁড়িয়েছে ৬.৭ বছরে। সমগ্র বিশ্বের দিকে তাকালে দেখা যাবে, ২০১৯ সালে প্রত্যাশিত আয়ু ছিল ৭২.৮ বছর। ২০২১ সালে তা কমে হয়েছে ৭১.৪ বছর।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেনার বলেন, ‘গোটা বিশ্বের এই নিম্নগামী প্রবণতার নেপথ্যে রয়েছে একের পর এক সঙ্কটের ধাক্কা। আমরা দেখতে পাচ্ছি, জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ বাড়ছে। বিদ্যুৎ ও জ্বালানিতে সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি, ত্রাণ ও খয়রাতির মতো তড়িঘড়ি সমাধানের রাস্তায় হাঁটা হচ্ছে। দীর্ঘ মেয়াদিভাবে সুচিন্তিত ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন আনা প্রয়োজন। যদিও, সেদিকে আমরা মুখ ফিরিয়ে থাকছি। ফলে, আমরা সবাই মিলেই প্রত্যাশিত পথে পরিবর্তন ঘটানোর সেই প্রক্রিয়াকে পঙ্গু করে দিচ্ছি। অনিশ্চয়তার এই সময়ে গোটা বিশ্বকেই হাত মিলিয়ে চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হবে।’

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...