Saturday, March 14, 2026

হার না মানা লড়াই মহিলার, হুইলচেয়ারে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাবার

Date:

Share post:

এ যেন জীবনের সব প্রতিকূলতাকে জয় করে হার না মানার লড়াই। পেটের টানে তিন চাকার হুইলচেয়ারে বসে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন বিশেষভাবে সক্ষম এক মহিলা। তিনি প্রমান করে দিয়েছেন যে, জীবন যতই কঠিন হোক, হাল ছাড়া চলবে না কোনও মতেই। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশেষভাবে সক্ষম একজন মহিলা ওই মহিলা খাবার সরবাহকারী সংস্থা ‘সুইগি’-র পোশাক পরে একটি তিন চাকার হুইলচেয়ার চালাচ্ছেন। পিছনে রাখা রয়েছে একটি খাবার রাখার বাক্স। খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময়, তাঁর পিছনে থাকা গাড়ির যাত্রী ভিডিয়োটি করেন।

নেটিজেনরা ছবিটি দেখে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি তার কাজ দেখে প্রশংসা করতে বাধ্য হচ্ছি, কঠোর পরিশ্রম করছেন তিনি।” অপর একজন ব্যবহারকারী লিখেছেন, “তিনি এমন কাজ করে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন।” কেউ লিখেছেন, তাঁকে স্যালুট, যারা সব কাজকেই কঠিন বলে মনে করেন তাদের এই ভিডিয়োটি দেখা উচিত। আবার অনেকেই লিখছেন, এই মহিলা আসলে একজন যোদ্ধা। যারা বাড়িতে বসে হা-হুতাশ না করে, নিজেদের অক্ষমতাকে মেনে নিয়ে পরিস্থিতি উন্নত করার চেষ্টা করেন, তিনি প্রকৃত অর্থেই একজন যোদ্ধা। সেরকমই এক নেটিজেনের কমেন্ট থেকে জানা যাচ্ছে, মহিলার নাম বিদ্যা কুমারী। তিনি, আইআইটি মাদ্রাস দ্বারা নির্মিত একটি বিশেষ ধরণের হুইল চেয়ার ব্যবহার করছেন।

আরও পড়ুন- ২টি গাড়িতে চড়ে অপহরণ! জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি সত্যেন্দ্রর


spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...