Thursday, May 7, 2026

কল্যাণ চৌবেকে সংবর্ধনা জানাল আইএফএ

Date:

Share post:

সোমবার সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবেকে সংবর্ধনা জানাল আইএফএ (IFA)।

অনুষ্ঠানে আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত তাঁকে স্বাগত জানিয়ে বাংলার ফুটবলের উন্নয়নে কিছু প্রস্তাব দেন। বিশেষ করে, রাজ্য ফুটবল লিগের জন্য আলাদা উইন্ডোর। যাতে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দলগুলোর স্থানীয় লিগে খেলা নিয়ে সমস্যা না হয়। কল্যাণ আশ্বাস দিয়েছেন, আগামী বছর নতুন ফুটবল ক্যালেন্ডার তৈরি করার। যেখানে রাজ্য লিগগুলোর জন্য আলাদা উইন্ডো থাকবে। এ-ছাড়া রাজ্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে জেলা ফুটবলের উন্নতিসাধনের জন্য কাজ করবে ফেডারেশন।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক-ভুবিদের নিয়ে ধোঁয়াশা রাখল বিসিসিআই

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...