Friday, June 26, 2026

বিধানসভায় তুমুল হইহট্টগোল বিজেপির, বাইরে শাসক-বিরোধী পোস্টার যুদ্ধ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার বাংলা। এই অভিযোগে আজ, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন অভিযোগ করেন তৃণমূল বিধায়করা। তারপরই বিধানসভার ভেতরে তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। এমনকি অধিবেশনের কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। প্রথমে বিজেপি মুলতুবি প্রস্তাব আনে। সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট করেন বিরোধীরা। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই কক্ষ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়কেরা।

আরও পড়ুন:কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির

পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর এই প্রথম বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। পার্থ ও অনুব্রতকেই নিশানা করে বৃহস্পতিবার বিধানসভায় ঢুকতে ঢুকতে বিজেপি বিধায়করা স্লোগান তুলেছেন, ‘চোর চোর চোর চোর/পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’।এভাবেই অধিবেশন ভন্ডুল করার উদ্দেশ্য ছিল তাঁদের। তবে এটা আগেই আঁচ করতে পেয়েছিল শাসক দলের বিধায়করা।

এদিন অধিবেশনের শুরুতে কেন্দ্রের বঞ্চনা নিয়ে অভিযোগ করেন তৃণমূল বিধায়করা। অন্যদিকে সরকারি নিয়োগ-সহ বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল বিজেপির দলনেতা শুভেন্দুর তরফে। কিন্তু বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তাঁর যুক্তি, ‘আদালতে বিচারাধীন বিষয়’ বলে খারিজ করে দেওয়া হয়েছে বিরোধীদের প্রস্তাব। স্পিকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই উত্তেজনার সূত্রপাত হয় বিধানসভায়। তারপরই হইহট্টগোল শুরু করে বিজেপি। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘তৎপরতা’র প্রসঙ্গ তুলে স্লোগান দেন ‘চোর ধরো জেল ভরো।’ কয়েক জনকে ওয়েলের কাছে নেমে আসতেও দেখা যায়।এরপরই বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এমনকি পোস্টার নিয়ে স্লোগানও তুলে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর  ‘ডোন্ট টাচ মাই বডি’ লেখা পোস্টার নিয়ে বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল বিধায়করা।  রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, স্পিকার কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, বলেই তাঁরা বাইরে বেরিয়ে এসেছেন, তাঁরা ওয়াকআউট করেননি। তৃণমূলের দাবি, বিরোধীদের বিক্ষোভে কক্ষ উত্তাল হয়ে উঠেছিল বলেই স্পিকার বেরিয়ে যান।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...