Sunday, March 15, 2026

আফগানিস্তানে নেই জঙ্গি প্রধান মাসুদ আজহার, পাকিস্তানকে জানালো তালিবান

Date:

Share post:

জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার(Maulana Masood Azhar) আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। এমনটাই জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে মাসুদকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। যদিও তার জবাবে আফগান সরকার জানিয়ে দিল মাসুদ আফগানিস্তানে(Afghanistan) নেই। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’

আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন জানিয়ে তালিবান সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইসলামাবাদের তরফে। যদিও আন্তর্জাতিক মহলের অনুমান, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরোনোর উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে লোকদেখানো তৎপরতা শুরু করতে চাইছে পাকিস্তান। সে কারণেই তালিবান সরকারকে ওই চিঠি। অক্টোবর মাসে এফএটিএফ-এর প্লেনারি রয়েছে। তার আগে ‘তৎপরতা’ দেখানোই পাকিস্তানের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। গত বছর পাকিস্তানের গুজরানওয়ালার সন্ত্রাস বিরোধী আদালত (অ্যান্টি টেররিজম কোর্ট) নাশকতায় আর্থিক মদত দেওয়ার অভিযোগের একটি মামলায় মাসুদ-সহ জইশ-ই-মহম্মদের কয়েক জন জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। যদিও পাক সরকারের তরফে তখন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর এফএটিএফ-এর তরফে পাকিস্তান ধূসর তালিকাভুক্ত হতেই শুরু হয়েছে লোক দেখানো তৎপরতা।

অবশ্য মাসুদ আফগানিস্তানে রয়েছে বলে পাকিস্তানে তরফে যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে ভারতের। গোয়েন্দাদের অনুমান, আইএসআইয়ের তত্ত্বাবধানে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে মাসুদ। এমনকি এই আইএসআই মাসুদকে রাওয়ালপিন্ডের হাসপাতালে নিয়ে যাওয়া আসা করে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...