Saturday, June 27, 2026

সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা স্টিমাচের

Date:

Share post:

সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ২৩ সদস্যের দল নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামে রওনা দেবে টিম ইন্ডিয়া। আগামী ২৪ এবং ২৭ নভেম্বর হবে দু’টি ম্যাচ। দলে নেই কোনও বাঙালি ফুটবলার। প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদারদের নেননি স্টিমাচ।

দল ঘোষণার পর কোচ স্টিমাচ বলেন,”এই পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়ে, সেটা দেখে নেওয়ার একটা বড় সুযোগ পাওয়া গিয়েছে। আমরা আপ্লুত। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর একটা উত্তেজক সফরের দিকে তাকিয়ে রয়েছি। কোনও প্রাক-মরশুম প্রস্তুতি না হলেও ডুরান্ডের কারণে অনেকেই যেহেতু প্রতিযোগিতামূলক ফুটবলের মধ্যে রয়েছেন, তাই সমস্যা হবে না। লক্ষ্মীকান্ত কাট্টিমানি, প্রভসুখন গিল, রাহুল ভেকে, সুরেশ সিং এবং রহিম আলি চোটের কারণে খেলতে পারবেন না।”

একনজরে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, ধীরজ সিং, অমরিন্দর সিং, সন্দেশ জিঙ্ঘান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, হরমনজ্যোৎ খাবরা, নরেন্দ্র গেহলোত, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্তা সিং, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, সাহাল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং, সুনীল ছেত্রী এবং ইশান পন্ডিতা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...